কাঠমিস্ত্রির মেয়ের বড় সাফল্য! বিশ্বের প্রথম নারী চালিত চন্দ্র মিশন ‘শক্তি-স্যাট’-এ সুযোগ পেল ১৪ বছরের কান্দুলা জেসি
ইচ্ছে থাকলে যে আকাশ ছোঁয়া যায়, তা নতুন করে মনে করিয়ে দিল ভারতের অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার ধবলেশ্বরের এক সরকারি স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী কান্দুলা জেসি। সাধারণ এক কাঠমিস্ত্রি বাবার ঘরে বেড়ে ওঠা এই ১৪ বছরের কিশোরী এবার যুক্ত হতে চলেছে এক…






