“কাউকে এভাবে অপমান করা যায় না!” ‘কালা হিরণ’-এর টিজার ২৪ ঘণ্টার মধ্যে সরানোর কড়া নির্দেশ দিল্লি হাইকোর্টের, না সরালে পদক্ষেপ ইউটিউব-এক্সকে
দুই দশক আগের কৃষ্ণসার হরিণ হত্যা মামলা আজও সলমন খানের পিছু ছাড়েনি। তবে সেই বিচারাধীন সংবেদনশীল অধ্যায় নিয়ে তৈরি ছবি ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’-র টিজার মুক্তি পেতেই তীব্র আইনি ও প্রশাসনিক জটিলতা তৈরি হলো। ভাইজানের দায়ের করা মানহানির মামলার…






