ভাইরাল ‘মোদির পদত্যাগপত্র’ ভুয়ো, সতর্ক করল পিআইবি; যাচাই না করে শেয়ার না করার আবেদন
আজকালের সোশাল মিডিয়ায় তথ্যের সত্যতা যাচাই না করে শেয়ার করার প্রবণতা কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে, তার জলজ্যান্ত প্রমাণ মিলল বৃহস্পতিবার। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি নিজের পদ ছেড়ে দিয়েছেন—এমন এক ভুয়ো চিঠিতে সয়লাব হয়ে গেল নেটপাড়া।…






