এড়িয়ে লেখায় যান
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • Home
  • Top Stories
  • Country
  • world
  • Sports
  • International
  • Entertainment
  • Food
  • Lifestyle
  • Technology
bharatiyanews24.com bharatiyanews24.com bharatiyanews24.com
bharatiyanews24.com bharatiyanews24.com bharatiyanews24.com
  • Home
  • Top Stories
  • Country
  • world
  • Sports
  • International
  • Entertainment
  • Food
  • Lifestyle
  • Technology

  • ফেসবুক
  • এক্স
  • ইনস্টাগ্রাম
  • লিঙ্কডইন

Recent Posts

  • Gurugram Biker Case: ‘নিছক দুর্ঘটনা’, মহিলা বাইকারকে ধাক্কার অভিযোগ অস্বীকার কল্যাণের
    b24news এর দ্বারা
    সেপ্টেম্বর 15, 2026
  • Gurugram Biker Sia Case: তরুণী বাইকারকে ধাক্কার ঘটনায় গ্রেপ্তার কল্যাণ, খুনের চেষ্টা
    b24news এর দ্বারা
    সেপ্টেম্বর 15, 2026
  • BRICS শেষে বলিউডে মজে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, মোদির ছবি থেকে পুতিন সাক্ষাৎ—সবেতেই শাহরুখের গান!
    b24news এর দ্বারা
    সেপ্টেম্বর 15, 2026
  • Guwahati Murder: স্ত্রীকে খুনের অভিযোগ, ফ্রিজে মাথা; পুলিশের ভ্যান থেকে লাফ দিয়ে মৃত
    b24news এর দ্বারা
    সেপ্টেম্বর 15, 2026
  • Home
  • Top Stories
  • Country
  • world
  • Sports
  • International
  • Entertainment
  • Food
  • Lifestyle
  • Technology
বন্ধ করুন

খুঁজুন

Countryworld

‘কারও সর্বনাশ, কারও পৌষমাস!’ নেপালের ভয়াবহ বিপর্যয়ের সুযোগ নিয়ে ব্যাংক লকার লুট ও মৃতদেহের গয়না ছিনতাই, চরম ঘৃণ্যকাণ্ডে গ্রেফতার বহু

লিখেছেন b24news
আগস্ট 29, 2026 2 মিনিটে পড়া
0
46 Views

নেপালের ভয়াবহ হড়পা বানে বিপর্যস্ত গোটা দেশ। প্রাণ হারিয়েছেন সাড়ে ছ’শোর বেশি মানুষ। ভেসে গিয়েছে ঘরবাড়ি, সেতু, রাস্তা এবং অসংখ্য মানুষের সর্বস্ব। কিন্তু এই ভয়াবহ বিপর্যয়ের মধ্যেই সামনে আসছে মানবিকতার চরম পতনের ছবি। মৃতদেহের গয়না লুটের অভিযোগের পর এবার নদীতে ভেসে আসা একটি ব্যাঙ্কের লকার থেকে ৯২ লক্ষের বেশি নেপালি টাকা লুটের অভিযোগ উঠল।

ভেসে এল ব্যাঙ্কের লকার, লুট ৯২ লক্ষ টাকা!

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোটেকোশী নদীর ভয়াবহ বন্যার স্রোতে একটি ভারী ব্যাঙ্ক লকার ভেসে আসে। ধাদিং জেলার ত্রিশূলী নদীর তীরে গলচি এলাকায় সেটি আটকে যায়।

লকার ভেসে আসার খবর ছড়িয়ে পড়তেই সেখানে ভিড় করেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই লকার থেকে টাকা লুট করা হয় বলে অভিযোগ।

পরে পুলিশ ও সশস্ত্র বাহিনী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে। পুলিশের দাবি, মোট ৯২,৬৮,৫০৫ নেপালি টাকা উদ্ধার হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের অধিকাংশই গলচি-৪ এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

উদ্ধার হওয়া টাকা কোন ব্যাঙ্কের এবং লকারটি কীভাবে নদীতে ভেসে এল, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় আরও কেউ জড়িত ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

মৃতদেহ থেকেও গয়না লুটের অভিযোগ

এর মধ্যেই আরও ভয়াবহ একটি ভিডিও সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া প্রায় ৪১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বন্যার জলে ভেসে আসা এক মহিলার মৃতদেহ নারায়ণী নদীর তীরে আটকে রয়েছে।

দুই যুবক বাঁশের সাহায্যে দেহটিকে নদীর পাড়ের কাছে নিয়ে আসেন বলে ভিডিওতে দেখা যায়। এরপর তাঁদের একজন মৃতদেহের চুল ধরে টেনে কান থেকে সোনার দুল খুলে নেন বলে অভিযোগ। পরে সেই গয়না অন্য এক ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়।

ঘটনাটি দেখে আশপাশের কয়েকজন মানুষ ভিডিও করেন। পরে সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

ভিডিওর সূত্র ধরে গ্রেপ্তার দুই

ভাইরাল ভিডিওর সূত্র ধরে অভিযুক্তদের শনাক্ত করে নেপাল পুলিশ। ঘটনায় মদন গুরুং এবং উমেশ চৌধুরী নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

নেপাল পুলিশের তরফেও সোশ্যাল মিডিয়ায় ঘটনার আংশিক ভিডিও প্রকাশ করে দুই অভিযুক্তকে গ্রেপ্তারের কথা জানানো হয়েছে।

একদিকে যখন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে স্বজনদের হারিয়ে অসহায় হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ, তখন সেই পরিস্থিতির সুযোগ নিয়ে মৃতদেহের গয়না কিংবা ভেসে আসা অর্থ লুটের অভিযোগে একের পর এক গ্রেপ্তারি নতুন করে প্রশ্ন তুলছে বিপর্যয়ের সময়ে মানুষের নিরাপত্তা ও মানবিকতা নিয়ে।

ট্যাগসমূহ:

Galchi Trishuli river Nepal police arrestNepal flood crime looting bank lockerNepal flood dead body jewellery stolen videoTrishuli river bank locker loot
লেখক

b24news

ফলো মি
অন্যান্য নিবন্ধ
পূর্ববর্তী

নেপালে প্রলয়ঙ্করি বিপর্যয়ে মৃত্যু সাড়ে ছ’শো পার, নিখোঁজ ইনফোসিস পাবলিক সার্ভিসেসের সিইও ল্যাক্স গোপিসেট্টি; উদ্ধারকাজে নামল আন্তর্জাতিক দল

পরবর্তী

মহাপ্রলয়ের ৫ দিন পর মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল, ৪২০০০-এর বেশি নিখোঁজ! চিনের বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগে তোপ নেপালের.

কোনো মন্তব্য নেই! আপনিই প্রথম হোন।

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Recent Posts

  • Gurugram Biker Case: ‘নিছক দুর্ঘটনা’, মহিলা বাইকারকে ধাক্কার অভিযোগ অস্বীকার কল্যাণের
  • Gurugram Biker Sia Case: তরুণী বাইকারকে ধাক্কার ঘটনায় গ্রেপ্তার কল্যাণ, খুনের চেষ্টা
  • BRICS শেষে বলিউডে মজে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, মোদির ছবি থেকে পুতিন সাক্ষাৎ—সবেতেই শাহরুখের গান!
  • Guwahati Murder: স্ত্রীকে খুনের অভিযোগ, ফ্রিজে মাথা; পুলিশের ভ্যান থেকে লাফ দিয়ে মৃত
  • Nandigram Bypoll: নিহত আপ্তসহায়কের মা হাসিরানি রথকে প্রার্থী করল বিজেপি

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।

Archives

  • সেপ্টেম্বর 2026
  • আগস্ট 2026
  • জুলাই 2026
  • জুন 2026

Categories

  • Business
  • Country
  • Culture
  • Entertainment
  • Food
  • Inspiration
  • International
  • Lifestyle
  • Sports
  • Technology
  • Travel
  • Uncategorized
  • weather
  • West Bengal
  • world
Hey, We Are LCM Team
  • এক্স
  • ইনস্টাগ্রাম
  • ফেসবুক
  • ইউটিউব
Work Experience
Available for Hire
Get In Touch

Recent Posts

  • Gurugram Biker Case: ‘নিছক দুর্ঘটনা’, মহিলা বাইকারকে ধাক্কার অভিযোগ অস্বীকার কল্যাণের
    b24news এর দ্বারা
    সেপ্টেম্বর 15, 2026
  • Cristiano Ronaldo Virat Kohli Record: টানা ৬ বিশ্বকাপে মহাকীর্তি! অনন্য এক রেকর্ডে একাসনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও বিরাট কোহলি
    b24news এর দ্বারা
    জুন 24, 2026
  • Mumbai Local Train Murder: চলন্ত লোকাল ট্রেনে দরজা বন্ধ করা নিয়ে বচসা, সহযাত্রীকে ছুরি মেরে খুনের অভিযোগে গ্রেপ্তার ১
    b24news এর দ্বারা
    জুন 24, 2026
  • Aditi Munshi Debraj Chakraborty Case: প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির আগাম জামিন মঞ্জুর হাই কোর্টে, খারিজ স্বামী দেবরাজের আবেদন
    b24news এর দ্বারা
    জুন 24, 2026

Search...

Welcome to the ultimate source for fresh perspectives! Explore curated content to enlighten, entertain and engage global readers.

  • ফেসবুক
  • এক্স
  • ইনস্টাগ্রাম

Latest Posts

  • হ্রদ ফেটেও কি প্রলয়ঙ্করি বান সম্ভব? নেপালের তাণ্ডবের পেছনে কী এই ‘GLOF’, ক্লাউডবার্স্ট ও ফ্ল্যাশ ফ্লাডের থেকে এটি কতটা আলাদা?
    কী এই ‘GLOF’ এবং কীভাবে তৈরি হয় হিমবাহ হ্রদ? হিমবাহ… Read more: হ্রদ ফেটেও কি প্রলয়ঙ্করি বান সম্ভব? নেপালের তাণ্ডবের পেছনে কী এই ‘GLOF’, ক্লাউডবার্স্ট ও ফ্ল্যাশ ফ্লাডের থেকে এটি কতটা আলাদা?
  • হিংলো নদীর ভাঙনে বীরভূমে তলিয়ে গেল ১৮ বাড়ি, জলমগ্ন ঘাটাল
    রাজ্যজুড়ে ফের জল-যন্ত্রণা। টানা ভারী বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে… Read more: হিংলো নদীর ভাঙনে বীরভূমে তলিয়ে গেল ১৮ বাড়ি, জলমগ্ন ঘাটাল
  • হিমালয় বেয়ে নেমে আসা রাক্ষুসে ঢেউ যেন সিনেমার দৃশ্য! নেপালের হড়পা বান কি ২০০৯-এর ‘2012’ ছবির ভবিষ্যদ্বাণী? সত্যতা জানুন
    সিনেমার পর্দা নাকি বাস্তব? সোশ্যাল মিডিয়ায় ঝড়ের মতো ছড়াচ্ছে ভিডিও… Read more: হিমালয় বেয়ে নেমে আসা রাক্ষুসে ঢেউ যেন সিনেমার দৃশ্য! নেপালের হড়পা বান কি ২০০৯-এর ‘2012’ ছবির ভবিষ্যদ্বাণী? সত্যতা জানুন

Pages

  • About
  • Contact
  • Stories
  • Terms and conditions

Contact

Email

[email protected]

Location

Kolkata,West Bengal, India

প্রকাশিত সংবাদ বিভিন্ন সূত্র, প্রাপ্ত তথ্য ও প্রতিবেদনের ভিত্তিতে তৈরি হতে পারে। কোনও তথ্য নিয়ে সংশোধন বা আপডেটের প্রয়োজন হলে সংশ্লিষ্ট তথ্য যাচাই করে প্রয়োজনীয় পরিবর্তন করা হবে।

Copyright 2026 — bharatiyanews24.com. All rights reserved.