এড়িয়ে লেখায় যান
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • Home
  • Top Stories
  • Country
  • world
  • Sports
  • International
  • Entertainment
  • Food
  • Lifestyle
  • Technology
bharatiyanews24.com bharatiyanews24.com bharatiyanews24.com
bharatiyanews24.com bharatiyanews24.com bharatiyanews24.com
  • Home
  • Top Stories
  • Country
  • world
  • Sports
  • International
  • Entertainment
  • Food
  • Lifestyle
  • Technology

  • ফেসবুক
  • এক্স
  • ইনস্টাগ্রাম
  • লিঙ্কডইন

Recent Posts

  • Gurugram Biker Case: ‘নিছক দুর্ঘটনা’, মহিলা বাইকারকে ধাক্কার অভিযোগ অস্বীকার কল্যাণের
    b24news এর দ্বারা
    সেপ্টেম্বর 15, 2026
  • Gurugram Biker Sia Case: তরুণী বাইকারকে ধাক্কার ঘটনায় গ্রেপ্তার কল্যাণ, খুনের চেষ্টা
    b24news এর দ্বারা
    সেপ্টেম্বর 15, 2026
  • BRICS শেষে বলিউডে মজে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, মোদির ছবি থেকে পুতিন সাক্ষাৎ—সবেতেই শাহরুখের গান!
    b24news এর দ্বারা
    সেপ্টেম্বর 15, 2026
  • Guwahati Murder: স্ত্রীকে খুনের অভিযোগ, ফ্রিজে মাথা; পুলিশের ভ্যান থেকে লাফ দিয়ে মৃত
    b24news এর দ্বারা
    সেপ্টেম্বর 15, 2026
  • Home
  • Top Stories
  • Country
  • world
  • Sports
  • International
  • Entertainment
  • Food
  • Lifestyle
  • Technology
বন্ধ করুন

খুঁজুন

CountryWest Bengal

Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিট বিলবোর্ড মামলায় শেক্সপিয়র সরণি থানায় হাজির অভিষেক

লিখেছেন b24news
সেপ্টেম্বর 1, 2026 2 মিনিটে পড়া
0
40 Views

ক্যামাক স্ট্রিটের পার্টি অফিস থেকে বিলবোর্ড খোলার ঘটনায় কলকাতা পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে অবশেষে শেক্সপিয়র সরণি থানায় হাজির হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নির্ধারিত সময় দুপুর ১২টার পর থানায় পৌঁছন তিনি। ১২টা ১৭ মিনিট নাগাদ নিজের গাড়িতে করে থানায় ঢোকেন অভিষেক।

অভিষেককে ঘিরে থানার বাইরে আগে থেকেই জড়ো হয়েছিলেন তৃণমূলের বহু কর্মী-সমর্থক। বৃষ্টি উপেক্ষা করেই তাঁরা স্লোগান দিতে থাকেন। ‘তোমার নেতা আমার নেতা, সবার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’ স্লোগানের পাশাপাশি ওঠে ‘জয় বাংলা’ ধ্বনিও। কর্মী-সমর্থকদের দাবি, যতক্ষণ থানায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হবে, ততক্ষণ তাঁরাও বাইরে অপেক্ষা করবেন।

কী ঘটেছিল ক্যামাক স্ট্রিটে?

ঘটনার সূত্রপাত ২৭ আগস্ট, বৃহস্পতিবার। ওই দিন বিকেলে কয়েকজন পুরকর্মী এবং পুলিশ আধিকারিক গ্যাসকাটার নিয়ে অভিষেকের ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসে পৌঁছন। তাঁদের দাবি ছিল, পার্টি অফিসের সামনে থাকা বিলবোর্ডটি বেআইনি। সেটি খুলে ফেলতেই তাঁরা সেখানে গিয়েছিলেন।

অভিষেক ঘটনাস্থলে এসে বিলবোর্ড খোলার নির্দেশের কপি দেখতে চান। তাঁর অভিযোগ, পুরকর্মীরা সেই নথি দেখাতে পারেননি। এরপরই দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

ঘটনার পর অভিষেকের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া-সহ একাধিক অভিযোগে মামলা দায়ের করে কলকাতা পুলিশ। এফআইআরে শ্লীলতাহানির অভিযোগও রয়েছে। জামিন অযোগ্য ধারায় মামলা হওয়ার পর তাঁকে নোটিস পাঠিয়ে মঙ্গলবার থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল।

থানার বাইরে সমর্থকদের ভিড়

নোটিস মেনেই এদিন থানায় হাজির হন তৃণমূল সাংসদ। তিনি গাড়িতে একাই এসেছিলেন। তবে তাঁকে ঘিরে থানার বাইরে ততক্ষণে জমায়েত হয়ে যান দলের কর্মী-সমর্থকরা।

বৃষ্টির মধ্যেও তাঁরা দীর্ঘক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকেন। অভিষেক যতক্ষণ থানার ভিতরে থাকবেন, ততক্ষণ তাঁরা বাইরে থেকে সরে যাবেন না বলেও জানান।

আরও কয়েকজনকে তলব পুলিশের

ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড কাণ্ডের তদন্তে তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় এবং প্রাক্তন আইপিএস তথা প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরকেও নোটিস দিয়েছে পুলিশ।

এর আগে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

বিলবোর্ড খোলা নিয়ে শুরু হওয়া ঘটনাকে কেন্দ্র করে এখন রাজনৈতিক চাপানউতোরের পাশাপাশি পুলিশের তদন্তও কোন দিকে এগোয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

ট্যাগসমূহ:

Abhishek BanerjeeAbhishek Banerjee FIRAbhishek Banerjee NewsAbhishek Police CaseBaiswanar ChatterjeeBillboard Removal CaseCamac Street Billboard CaseCamac Street TMC OfficeDerek O’BrienHumayun KabirKolkata NewsKolkata PoliceShakespeare Sarani Police StationTMC MP Abhishek BanerjeeTrinamool Congress
লেখক

b24news

ফলো মি
অন্যান্য নিবন্ধ
পূর্ববর্তী

Pakistan Hindu Temple Demolition: মাদ্রাসার জমির অজুহাতে শতবর্ষের মন্দির ভাঙার অভিযোগ

পরবর্তী

Lionel Messi Retirement: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় মেসির, ২১ বছরের আর্জেন্টিনা-যাত্রার অবসান

কোনো মন্তব্য নেই! আপনিই প্রথম হোন।

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Recent Posts

  • Gurugram Biker Case: ‘নিছক দুর্ঘটনা’, মহিলা বাইকারকে ধাক্কার অভিযোগ অস্বীকার কল্যাণের
  • Gurugram Biker Sia Case: তরুণী বাইকারকে ধাক্কার ঘটনায় গ্রেপ্তার কল্যাণ, খুনের চেষ্টা
  • BRICS শেষে বলিউডে মজে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, মোদির ছবি থেকে পুতিন সাক্ষাৎ—সবেতেই শাহরুখের গান!
  • Guwahati Murder: স্ত্রীকে খুনের অভিযোগ, ফ্রিজে মাথা; পুলিশের ভ্যান থেকে লাফ দিয়ে মৃত
  • Nandigram Bypoll: নিহত আপ্তসহায়কের মা হাসিরানি রথকে প্রার্থী করল বিজেপি

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।

Archives

  • সেপ্টেম্বর 2026
  • আগস্ট 2026
  • জুলাই 2026
  • জুন 2026

Categories

  • Business
  • Country
  • Culture
  • Entertainment
  • Food
  • Inspiration
  • International
  • Lifestyle
  • Sports
  • Technology
  • Travel
  • Uncategorized
  • weather
  • West Bengal
  • world
Hey, We Are LCM Team
  • এক্স
  • ইনস্টাগ্রাম
  • ফেসবুক
  • ইউটিউব
Work Experience
Available for Hire
Get In Touch

Recent Posts

  • Gurugram Biker Case: ‘নিছক দুর্ঘটনা’, মহিলা বাইকারকে ধাক্কার অভিযোগ অস্বীকার কল্যাণের
    b24news এর দ্বারা
    সেপ্টেম্বর 15, 2026
  • Cristiano Ronaldo Virat Kohli Record: টানা ৬ বিশ্বকাপে মহাকীর্তি! অনন্য এক রেকর্ডে একাসনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও বিরাট কোহলি
    b24news এর দ্বারা
    জুন 24, 2026
  • Mumbai Local Train Murder: চলন্ত লোকাল ট্রেনে দরজা বন্ধ করা নিয়ে বচসা, সহযাত্রীকে ছুরি মেরে খুনের অভিযোগে গ্রেপ্তার ১
    b24news এর দ্বারা
    জুন 24, 2026
  • Aditi Munshi Debraj Chakraborty Case: প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির আগাম জামিন মঞ্জুর হাই কোর্টে, খারিজ স্বামী দেবরাজের আবেদন
    b24news এর দ্বারা
    জুন 24, 2026

Search...

Welcome to the ultimate source for fresh perspectives! Explore curated content to enlighten, entertain and engage global readers.

  • ফেসবুক
  • এক্স
  • ইনস্টাগ্রাম

Latest Posts

  • হ্রদ ফেটেও কি প্রলয়ঙ্করি বান সম্ভব? নেপালের তাণ্ডবের পেছনে কী এই ‘GLOF’, ক্লাউডবার্স্ট ও ফ্ল্যাশ ফ্লাডের থেকে এটি কতটা আলাদা?
    কী এই ‘GLOF’ এবং কীভাবে তৈরি হয় হিমবাহ হ্রদ? হিমবাহ… Read more: হ্রদ ফেটেও কি প্রলয়ঙ্করি বান সম্ভব? নেপালের তাণ্ডবের পেছনে কী এই ‘GLOF’, ক্লাউডবার্স্ট ও ফ্ল্যাশ ফ্লাডের থেকে এটি কতটা আলাদা?
  • হিংলো নদীর ভাঙনে বীরভূমে তলিয়ে গেল ১৮ বাড়ি, জলমগ্ন ঘাটাল
    রাজ্যজুড়ে ফের জল-যন্ত্রণা। টানা ভারী বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে… Read more: হিংলো নদীর ভাঙনে বীরভূমে তলিয়ে গেল ১৮ বাড়ি, জলমগ্ন ঘাটাল
  • হিমালয় বেয়ে নেমে আসা রাক্ষুসে ঢেউ যেন সিনেমার দৃশ্য! নেপালের হড়পা বান কি ২০০৯-এর ‘2012’ ছবির ভবিষ্যদ্বাণী? সত্যতা জানুন
    সিনেমার পর্দা নাকি বাস্তব? সোশ্যাল মিডিয়ায় ঝড়ের মতো ছড়াচ্ছে ভিডিও… Read more: হিমালয় বেয়ে নেমে আসা রাক্ষুসে ঢেউ যেন সিনেমার দৃশ্য! নেপালের হড়পা বান কি ২০০৯-এর ‘2012’ ছবির ভবিষ্যদ্বাণী? সত্যতা জানুন

Pages

  • About
  • Contact
  • Stories
  • Terms and conditions

Contact

Email

[email protected]

Location

Kolkata,West Bengal, India

প্রকাশিত সংবাদ বিভিন্ন সূত্র, প্রাপ্ত তথ্য ও প্রতিবেদনের ভিত্তিতে তৈরি হতে পারে। কোনও তথ্য নিয়ে সংশোধন বা আপডেটের প্রয়োজন হলে সংশ্লিষ্ট তথ্য যাচাই করে প্রয়োজনীয় পরিবর্তন করা হবে।

Copyright 2026 — bharatiyanews24.com. All rights reserved.