এড়িয়ে লেখায় যান
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • Home
  • Top Stories
  • Country
  • world
  • Sports
  • International
  • Entertainment
  • Food
  • Lifestyle
  • Technology
bharatiyanews24.com bharatiyanews24.com bharatiyanews24.com
bharatiyanews24.com bharatiyanews24.com bharatiyanews24.com
  • Home
  • Top Stories
  • Country
  • world
  • Sports
  • International
  • Entertainment
  • Food
  • Lifestyle
  • Technology

  • ফেসবুক
  • এক্স
  • ইনস্টাগ্রাম
  • লিঙ্কডইন

Recent Posts

  • Gurugram Biker Case: ‘নিছক দুর্ঘটনা’, মহিলা বাইকারকে ধাক্কার অভিযোগ অস্বীকার কল্যাণের
    b24news এর দ্বারা
    সেপ্টেম্বর 15, 2026
  • Gurugram Biker Sia Case: তরুণী বাইকারকে ধাক্কার ঘটনায় গ্রেপ্তার কল্যাণ, খুনের চেষ্টা
    b24news এর দ্বারা
    সেপ্টেম্বর 15, 2026
  • BRICS শেষে বলিউডে মজে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, মোদির ছবি থেকে পুতিন সাক্ষাৎ—সবেতেই শাহরুখের গান!
    b24news এর দ্বারা
    সেপ্টেম্বর 15, 2026
  • Guwahati Murder: স্ত্রীকে খুনের অভিযোগ, ফ্রিজে মাথা; পুলিশের ভ্যান থেকে লাফ দিয়ে মৃত
    b24news এর দ্বারা
    সেপ্টেম্বর 15, 2026
  • Home
  • Top Stories
  • Country
  • world
  • Sports
  • International
  • Entertainment
  • Food
  • Lifestyle
  • Technology
বন্ধ করুন

খুঁজুন

CountryWest Bengal

ঘুমন্ত স্ত্রী ও ৩ মেয়েকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন! জয়পুরে ভয়াবহ হত্যাকাণ্ড, পলাতক স্বামীর খোঁজে পুলিশ

লিখেছেন b24news
সেপ্টেম্বর 12, 2026 2 মিনিটে পড়া
0
44 Views

পারিবারিক অশান্তির জেরে ঘুমন্ত স্ত্রী ও তিন কন্যাকে ইট দিয়ে মাথায় আঘাত করে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। নৃশংস এই ঘটনা ঘটেছে রাজস্থানের জয়পুরে। শুক্রবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাড়ির ভিতর থেকে চারজনের দেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে রাজস্থান পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চারজনের দেহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন ৪০ বছরের গীতা ঝা এবং তাঁর তিন মেয়ে নন্দিনী, গিরিশা ও রাধিকা। তিন মেয়ের বয়স ১৭ থেকে ২৩ বছরের মধ্যে বলে জানা গিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বৃহস্পতিবার রাতে ওই বাড়ির ভিতর থেকে চিৎকার-চেঁচামেচির আওয়াজ শুনতে পেয়েছিলেন তাঁরা। কিন্তু শুক্রবার সকালে পরিবারের কারও কোনও সাড়াশব্দ না পাওয়ায় প্রতিবেশীদের সন্দেহ হয়।

এরপর বেশ কয়েকজন বাড়ির সামনে গিয়ে ডাকাডাকি করেন। ভিতর থেকে কোনও সাড়া না পেয়ে তাঁরা বাড়ির ভিতরে ঢোকেন। সেখানেই চারজনের দেহ পড়ে থাকতে দেখে স্তম্ভিত হয়ে যান তাঁরা। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন তদন্তকারীরা। ঘটনাস্থলে ফরেনসিক দল এবং ডগ স্কোয়াডও পৌঁছয়। পুলিশ প্রাথমিক তদন্তে দাবি করেছে, রাতে স্ত্রী ও তিন কন্যা যখন ঘুমিয়ে ছিলেন, সেই সময় তাঁদের উপর ইট দিয়ে হামলা করা হয়।

হামলায় ব্যবহৃত হয়েছে বলে সন্দেহ করা ইটটি পুলিশ হেফাজতে নিয়েছে। চারজনের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

এই ঘটনায় রাহুল ঝা নামে এক ব্যক্তিকে সন্দেহ করছে পুলিশ। পরিবারের চার সদস্যকে হত্যার পর তিনি পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ। তাঁকে গ্রেপ্তার করতে একটি বিশেষ দল গঠন করা হয়েছে।

তবে ঠিক কী কারণে এই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পারিবারিক অশান্তির বিষয়টি সামনে এলেও হত্যাকাণ্ডের সঠিক কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিবারের সদস্য এবং পরিচিতদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করছেন তদন্তকারীরা।

ঘটনার সময় বাড়িতে ছিলেন রাহুলের ৮৫ বছর বয়সি বাবা। চারজনকে হত্যার পর রাহুল পালিয়ে গেলেও তাঁর বৃদ্ধ বাবা বাড়িতেই ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাঁকেও জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

ফরেনসিক নমুনা সংগ্রহ থেকে শুরু করে ঘটনাস্থলের বিভিন্ন তথ্য খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি অভিযুক্তের সম্ভাব্য গতিবিধি সম্পর্কেও অনুসন্ধান শুরু হয়েছে।

চারজনের মৃত্যু ঘিরে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কী কারণে একই পরিবারের চারজনকে এভাবে খুন করা হল এবং ঘটনার নেপথ্যে ঠিক কী ছিল, এখন সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ।

ট্যাগসমূহ:

Crime NewsDaughter MurderFamily MurderGeeta JhaIndia Crime NewsJaipur CrimeJaipur MurderMurder CaseRahul JhaRajasthan NewsRajasthan PoliceWife Murder
লেখক

b24news

ফলো মি
অন্যান্য নিবন্ধ
পূর্ববর্তী

Bigg Boss Bangla-য় জীতু কমলের ওয়াইল্ড কার্ড এন্ট্রি, চাপে রাজবীর দে?

পরবর্তী

মহালয়ায় ইডেনে মায়ের চোখ আঁকবেন মোদি, রনজি ম্যাচ সরতে পারে কল্যাণীতে

কোনো মন্তব্য নেই! আপনিই প্রথম হোন।

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Recent Posts

  • Gurugram Biker Case: ‘নিছক দুর্ঘটনা’, মহিলা বাইকারকে ধাক্কার অভিযোগ অস্বীকার কল্যাণের
  • Gurugram Biker Sia Case: তরুণী বাইকারকে ধাক্কার ঘটনায় গ্রেপ্তার কল্যাণ, খুনের চেষ্টা
  • BRICS শেষে বলিউডে মজে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, মোদির ছবি থেকে পুতিন সাক্ষাৎ—সবেতেই শাহরুখের গান!
  • Guwahati Murder: স্ত্রীকে খুনের অভিযোগ, ফ্রিজে মাথা; পুলিশের ভ্যান থেকে লাফ দিয়ে মৃত
  • Nandigram Bypoll: নিহত আপ্তসহায়কের মা হাসিরানি রথকে প্রার্থী করল বিজেপি

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।

Archives

  • সেপ্টেম্বর 2026
  • আগস্ট 2026
  • জুলাই 2026
  • জুন 2026

Categories

  • Business
  • Country
  • Culture
  • Entertainment
  • Food
  • Inspiration
  • International
  • Lifestyle
  • Sports
  • Technology
  • Travel
  • Uncategorized
  • weather
  • West Bengal
  • world
Hey, We Are LCM Team
  • এক্স
  • ইনস্টাগ্রাম
  • ফেসবুক
  • ইউটিউব
Work Experience
Available for Hire
Get In Touch

Recent Posts

  • Gurugram Biker Case: ‘নিছক দুর্ঘটনা’, মহিলা বাইকারকে ধাক্কার অভিযোগ অস্বীকার কল্যাণের
    b24news এর দ্বারা
    সেপ্টেম্বর 15, 2026
  • Cristiano Ronaldo Virat Kohli Record: টানা ৬ বিশ্বকাপে মহাকীর্তি! অনন্য এক রেকর্ডে একাসনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও বিরাট কোহলি
    b24news এর দ্বারা
    জুন 24, 2026
  • Mumbai Local Train Murder: চলন্ত লোকাল ট্রেনে দরজা বন্ধ করা নিয়ে বচসা, সহযাত্রীকে ছুরি মেরে খুনের অভিযোগে গ্রেপ্তার ১
    b24news এর দ্বারা
    জুন 24, 2026
  • Aditi Munshi Debraj Chakraborty Case: প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির আগাম জামিন মঞ্জুর হাই কোর্টে, খারিজ স্বামী দেবরাজের আবেদন
    b24news এর দ্বারা
    জুন 24, 2026

Search...

Welcome to the ultimate source for fresh perspectives! Explore curated content to enlighten, entertain and engage global readers.

  • ফেসবুক
  • এক্স
  • ইনস্টাগ্রাম

Latest Posts

  • হ্রদ ফেটেও কি প্রলয়ঙ্করি বান সম্ভব? নেপালের তাণ্ডবের পেছনে কী এই ‘GLOF’, ক্লাউডবার্স্ট ও ফ্ল্যাশ ফ্লাডের থেকে এটি কতটা আলাদা?
    কী এই ‘GLOF’ এবং কীভাবে তৈরি হয় হিমবাহ হ্রদ? হিমবাহ… Read more: হ্রদ ফেটেও কি প্রলয়ঙ্করি বান সম্ভব? নেপালের তাণ্ডবের পেছনে কী এই ‘GLOF’, ক্লাউডবার্স্ট ও ফ্ল্যাশ ফ্লাডের থেকে এটি কতটা আলাদা?
  • হিংলো নদীর ভাঙনে বীরভূমে তলিয়ে গেল ১৮ বাড়ি, জলমগ্ন ঘাটাল
    রাজ্যজুড়ে ফের জল-যন্ত্রণা। টানা ভারী বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে… Read more: হিংলো নদীর ভাঙনে বীরভূমে তলিয়ে গেল ১৮ বাড়ি, জলমগ্ন ঘাটাল
  • হিমালয় বেয়ে নেমে আসা রাক্ষুসে ঢেউ যেন সিনেমার দৃশ্য! নেপালের হড়পা বান কি ২০০৯-এর ‘2012’ ছবির ভবিষ্যদ্বাণী? সত্যতা জানুন
    সিনেমার পর্দা নাকি বাস্তব? সোশ্যাল মিডিয়ায় ঝড়ের মতো ছড়াচ্ছে ভিডিও… Read more: হিমালয় বেয়ে নেমে আসা রাক্ষুসে ঢেউ যেন সিনেমার দৃশ্য! নেপালের হড়পা বান কি ২০০৯-এর ‘2012’ ছবির ভবিষ্যদ্বাণী? সত্যতা জানুন

Pages

  • About
  • Contact
  • Stories
  • Terms and conditions

Contact

Email

[email protected]

Location

Kolkata,West Bengal, India

প্রকাশিত সংবাদ বিভিন্ন সূত্র, প্রাপ্ত তথ্য ও প্রতিবেদনের ভিত্তিতে তৈরি হতে পারে। কোনও তথ্য নিয়ে সংশোধন বা আপডেটের প্রয়োজন হলে সংশ্লিষ্ট তথ্য যাচাই করে প্রয়োজনীয় পরিবর্তন করা হবে।

Copyright 2026 — bharatiyanews24.com. All rights reserved.