এড়িয়ে লেখায় যান
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • Home
  • Top Stories
  • Country
  • world
  • Sports
  • International
  • Entertainment
  • Food
  • Lifestyle
  • Technology
bharatiyanews24.com bharatiyanews24.com bharatiyanews24.com
bharatiyanews24.com bharatiyanews24.com bharatiyanews24.com
  • Home
  • Top Stories
  • Country
  • world
  • Sports
  • International
  • Entertainment
  • Food
  • Lifestyle
  • Technology

  • ফেসবুক
  • এক্স
  • ইনস্টাগ্রাম
  • লিঙ্কডইন

Recent Posts

  • Gurugram Biker Case: ‘নিছক দুর্ঘটনা’, মহিলা বাইকারকে ধাক্কার অভিযোগ অস্বীকার কল্যাণের
    b24news এর দ্বারা
    সেপ্টেম্বর 15, 2026
  • Gurugram Biker Sia Case: তরুণী বাইকারকে ধাক্কার ঘটনায় গ্রেপ্তার কল্যাণ, খুনের চেষ্টা
    b24news এর দ্বারা
    সেপ্টেম্বর 15, 2026
  • BRICS শেষে বলিউডে মজে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, মোদির ছবি থেকে পুতিন সাক্ষাৎ—সবেতেই শাহরুখের গান!
    b24news এর দ্বারা
    সেপ্টেম্বর 15, 2026
  • Guwahati Murder: স্ত্রীকে খুনের অভিযোগ, ফ্রিজে মাথা; পুলিশের ভ্যান থেকে লাফ দিয়ে মৃত
    b24news এর দ্বারা
    সেপ্টেম্বর 15, 2026
  • Home
  • Top Stories
  • Country
  • world
  • Sports
  • International
  • Entertainment
  • Food
  • Lifestyle
  • Technology
বন্ধ করুন

খুঁজুন

CountryWest Bengal

মহালয়ায় ইডেনে মায়ের চোখ আঁকবেন মোদি, রনজি ম্যাচ সরতে পারে কল্যাণীতে

লিখেছেন b24news
সেপ্টেম্বর 12, 2026 2 মিনিটে পড়া
0
40 Views

ক্রিকেটের স্বর্গোদ্যান ইডেন গার্ডেন্স এবার সাক্ষী হতে চলেছে মহামায়ার আবাহনের। মহালয়ার সন্ধ্যায় কলকাতার ঐতিহাসিক ইডেনেই দুর্গাপুজোর সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, তাঁর হাতেই হবে মায়ের চক্ষুদান। প্রধানমন্ত্রীকে নিয়ে ইডেনে প্রবেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মহালয়ার অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই সাজসাজ রব কলকাতায়। রাজ্য সরকারের উদ্যোগে রেড রোড থেকে ইডেন গার্ডেন্স পর্যন্ত আয়োজন করা হচ্ছে বর্ণাঢ্য অনুষ্ঠান। আলোকসজ্জায় সেজে উঠবে রেড রোড। পুজোর শোভাযাত্রায় অংশ নেবে ২৩টি জেলা। প্রতিটি জেলা তুলে ধরবে বাংলার ২৩ ধরনের নৃত্যকলা এবং সাংস্কৃতিক ঐতিহ্য।

১০ অক্টোবর মহালয়া। ওই দিনই রেড রোডে হবে বিশেষ রোড শো। এরপর ইডেন গার্ডেন্সে হবে মেগা সাংস্কৃতিক অনুষ্ঠান। জানা গিয়েছে, ২৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ইডেনের নিরাপত্তার দায়িত্ব চলে যাবে এসপিজির হাতে। ফলে ওই সময় স্টেডিয়ামে অন্য কোনও বড় আয়োজন বা ক্রিকেট ম্যাচ করা কার্যত কঠিন।

এর মধ্যেই ১১ অক্টোবর থেকে শুরু হচ্ছে বাংলার রনজি অভিযান। প্রথম ম্যাচ দিল্লির বিরুদ্ধে। ফলে মহালয়ার অনুষ্ঠানের পরপরই ইডেনে রনজি ম্যাচ আয়োজন করা নিয়ে তৈরি হয়েছে সমস্যা। পরিস্থিতি অনুযায়ী ম্যাচটি ইডেন থেকে সরিয়ে কল্যাণীর মাঠে নিয়ে যাওয়া হতে পারে বলে খবর।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। ভারতের প্রধানমন্ত্রী আসবেন, সেটা তো গর্বের ব্যাপার।”

ইডেনে ম্যাচ সরানো নিয়ে সৌরভের বক্তব্য, রাজ্যে একাধিক ক্রিকেট মাঠ রয়েছে। কল্যাণীতেও নিয়মিত ম্যাচ হয়। তাই প্রয়োজনে একটি রনজি ম্যাচ সরিয়ে নেওয়া নিয়ে বড় কোনও সমস্যা হবে না।

সৌরভ বলেন, “আমাদের হাতে অনেক মাঠ আছে। কল্যাণীতে তো খেলা হয়। একটা ম্যাচ সরানো যেতে পারে। ফলে সমস্যা হবে না।”

এর আগে কল্যাণীর মাঠে বাংলার একাধিক রনজি ম্যাচ হয়েছে। এমনকী রনজি ট্রফির সেমিফাইনালও সেখানে আয়োজন করা হয়েছিল। ফলে ইডেন থেকে ম্যাচ সরলে কল্যাণীই সম্ভাব্য বিকল্প হিসেবে উঠে আসছে।

অন্যদিকে মহালয়ার অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে একাধিক চমক থাকছে। রাজ্য সরকারের তরফে ইডেনে আয়োজন করা হচ্ছে বিশাল সাংস্কৃতিক উৎসব। এক হাজার মহিলার উলুধ্বনিতে মুখরিত হবে স্টেডিয়াম। একইসঙ্গে বাজবে প্রায় ১০ হাজার ঢাক।

এই বিরাট আয়োজন জায়গা করে নিতে পারে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও—এমনটাই মনে করা হচ্ছে। যদিও রেকর্ড সংক্রান্ত বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার অপেক্ষায়।

স্টেডিয়াম পরিক্রমার সময় পুজোর গান গাইবেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। নবান্ন সূত্রে জানা গিয়েছে, বিকেল ৪টে নাগাদ ইডেনের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হওয়ার কথা।

অর্থাৎ মহালয়ার দিন থেকেই কার্যত উৎসবের মেজাজে চলে যাবে কলকাতা। একদিকে রেড রোডের বর্ণাঢ্য শোভাযাত্রা, অন্যদিকে ইডেনের মেগা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রধানমন্ত্রীর হাতে মায়ের চক্ষুদান—সব মিলিয়ে এবারের মহালয়া হতে চলেছে বিশেষ তাৎপর্যপূর্ণ।

আর এর জেরে ইডেনের বাইশ গজ থেকে সাময়িকভাবে সরে যেতে পারে বাংলার রনজি অভিযান। ক্রিকেট ও সংস্কৃতির এই অনন্য মেলবন্ধনে শেষ পর্যন্ত বাংলার ম্যাচ কোথায় হয়, এখন সেদিকেই নজর।

ট্যাগসমূহ:

Bengal CricketCABDurga PujaDurga Puja 2026Eden GardensKalyani StadiumKolkata NewsMahalayaNarendra ModiRanji TrophyRed RoadShreya GhoshalShubhendu AdhikariSourav Ganguly
লেখক

b24news

ফলো মি
অন্যান্য নিবন্ধ
পূর্ববর্তী

ঘুমন্ত স্ত্রী ও ৩ মেয়েকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন! জয়পুরে ভয়াবহ হত্যাকাণ্ড, পলাতক স্বামীর খোঁজে পুলিশ

পরবর্তী

Afghanistan: বামিয়ানে কেরলের ভ্লগার অরুণিমাকে গ্রেপ্তারের দাবি

কোনো মন্তব্য নেই! আপনিই প্রথম হোন।

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Recent Posts

  • Gurugram Biker Case: ‘নিছক দুর্ঘটনা’, মহিলা বাইকারকে ধাক্কার অভিযোগ অস্বীকার কল্যাণের
  • Gurugram Biker Sia Case: তরুণী বাইকারকে ধাক্কার ঘটনায় গ্রেপ্তার কল্যাণ, খুনের চেষ্টা
  • BRICS শেষে বলিউডে মজে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, মোদির ছবি থেকে পুতিন সাক্ষাৎ—সবেতেই শাহরুখের গান!
  • Guwahati Murder: স্ত্রীকে খুনের অভিযোগ, ফ্রিজে মাথা; পুলিশের ভ্যান থেকে লাফ দিয়ে মৃত
  • Nandigram Bypoll: নিহত আপ্তসহায়কের মা হাসিরানি রথকে প্রার্থী করল বিজেপি

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।

Archives

  • সেপ্টেম্বর 2026
  • আগস্ট 2026
  • জুলাই 2026
  • জুন 2026

Categories

  • Business
  • Country
  • Culture
  • Entertainment
  • Food
  • Inspiration
  • International
  • Lifestyle
  • Sports
  • Technology
  • Travel
  • Uncategorized
  • weather
  • West Bengal
  • world
Hey, We Are LCM Team
  • এক্স
  • ইনস্টাগ্রাম
  • ফেসবুক
  • ইউটিউব
Work Experience
Available for Hire
Get In Touch

Recent Posts

  • Gurugram Biker Case: ‘নিছক দুর্ঘটনা’, মহিলা বাইকারকে ধাক্কার অভিযোগ অস্বীকার কল্যাণের
    b24news এর দ্বারা
    সেপ্টেম্বর 15, 2026
  • Cristiano Ronaldo Virat Kohli Record: টানা ৬ বিশ্বকাপে মহাকীর্তি! অনন্য এক রেকর্ডে একাসনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও বিরাট কোহলি
    b24news এর দ্বারা
    জুন 24, 2026
  • Mumbai Local Train Murder: চলন্ত লোকাল ট্রেনে দরজা বন্ধ করা নিয়ে বচসা, সহযাত্রীকে ছুরি মেরে খুনের অভিযোগে গ্রেপ্তার ১
    b24news এর দ্বারা
    জুন 24, 2026
  • Aditi Munshi Debraj Chakraborty Case: প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির আগাম জামিন মঞ্জুর হাই কোর্টে, খারিজ স্বামী দেবরাজের আবেদন
    b24news এর দ্বারা
    জুন 24, 2026

Search...

Welcome to the ultimate source for fresh perspectives! Explore curated content to enlighten, entertain and engage global readers.

  • ফেসবুক
  • এক্স
  • ইনস্টাগ্রাম

Latest Posts

  • হ্রদ ফেটেও কি প্রলয়ঙ্করি বান সম্ভব? নেপালের তাণ্ডবের পেছনে কী এই ‘GLOF’, ক্লাউডবার্স্ট ও ফ্ল্যাশ ফ্লাডের থেকে এটি কতটা আলাদা?
    কী এই ‘GLOF’ এবং কীভাবে তৈরি হয় হিমবাহ হ্রদ? হিমবাহ… Read more: হ্রদ ফেটেও কি প্রলয়ঙ্করি বান সম্ভব? নেপালের তাণ্ডবের পেছনে কী এই ‘GLOF’, ক্লাউডবার্স্ট ও ফ্ল্যাশ ফ্লাডের থেকে এটি কতটা আলাদা?
  • হিংলো নদীর ভাঙনে বীরভূমে তলিয়ে গেল ১৮ বাড়ি, জলমগ্ন ঘাটাল
    রাজ্যজুড়ে ফের জল-যন্ত্রণা। টানা ভারী বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে… Read more: হিংলো নদীর ভাঙনে বীরভূমে তলিয়ে গেল ১৮ বাড়ি, জলমগ্ন ঘাটাল
  • হিমালয় বেয়ে নেমে আসা রাক্ষুসে ঢেউ যেন সিনেমার দৃশ্য! নেপালের হড়পা বান কি ২০০৯-এর ‘2012’ ছবির ভবিষ্যদ্বাণী? সত্যতা জানুন
    সিনেমার পর্দা নাকি বাস্তব? সোশ্যাল মিডিয়ায় ঝড়ের মতো ছড়াচ্ছে ভিডিও… Read more: হিমালয় বেয়ে নেমে আসা রাক্ষুসে ঢেউ যেন সিনেমার দৃশ্য! নেপালের হড়পা বান কি ২০০৯-এর ‘2012’ ছবির ভবিষ্যদ্বাণী? সত্যতা জানুন

Pages

  • About
  • Contact
  • Stories
  • Terms and conditions

Contact

Email

[email protected]

Location

Kolkata,West Bengal, India

প্রকাশিত সংবাদ বিভিন্ন সূত্র, প্রাপ্ত তথ্য ও প্রতিবেদনের ভিত্তিতে তৈরি হতে পারে। কোনও তথ্য নিয়ে সংশোধন বা আপডেটের প্রয়োজন হলে সংশ্লিষ্ট তথ্য যাচাই করে প্রয়োজনীয় পরিবর্তন করা হবে।

Copyright 2026 — bharatiyanews24.com. All rights reserved.