এড়িয়ে লেখায় যান
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • Home
  • Top Stories
  • Country
  • world
  • Sports
  • International
  • Entertainment
  • Food
  • Lifestyle
  • Technology
bharatiyanews24.com bharatiyanews24.com bharatiyanews24.com
bharatiyanews24.com bharatiyanews24.com bharatiyanews24.com
  • Home
  • Top Stories
  • Country
  • world
  • Sports
  • International
  • Entertainment
  • Food
  • Lifestyle
  • Technology

  • ফেসবুক
  • এক্স
  • ইনস্টাগ্রাম
  • লিঙ্কডইন

Recent Posts

  • Gurugram Biker Case: ‘নিছক দুর্ঘটনা’, মহিলা বাইকারকে ধাক্কার অভিযোগ অস্বীকার কল্যাণের
    b24news এর দ্বারা
    সেপ্টেম্বর 15, 2026
  • Gurugram Biker Sia Case: তরুণী বাইকারকে ধাক্কার ঘটনায় গ্রেপ্তার কল্যাণ, খুনের চেষ্টা
    b24news এর দ্বারা
    সেপ্টেম্বর 15, 2026
  • BRICS শেষে বলিউডে মজে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, মোদির ছবি থেকে পুতিন সাক্ষাৎ—সবেতেই শাহরুখের গান!
    b24news এর দ্বারা
    সেপ্টেম্বর 15, 2026
  • Guwahati Murder: স্ত্রীকে খুনের অভিযোগ, ফ্রিজে মাথা; পুলিশের ভ্যান থেকে লাফ দিয়ে মৃত
    b24news এর দ্বারা
    সেপ্টেম্বর 15, 2026
  • Home
  • Top Stories
  • Country
  • world
  • Sports
  • International
  • Entertainment
  • Food
  • Lifestyle
  • Technology
বন্ধ করুন

খুঁজুন

West Bengal

নিউ মার্কেট হোটেল অগ্নিকাণ্ড: ‘ফায়ার লাইসেন্স দেখা মেয়রের দায়িত্ব নয়’, অগ্নিমিত্রার অভিযোগের জবাব ফিরহাদের

লিখেছেন b24news
আগস্ট 19, 2026 2 মিনিটে পড়া
0
36 Views

নিউ মার্কেট থানা এলাকার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের পর ট্রেড লাইসেন্স ও অগ্নিনিরাপত্তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মঙ্গলবার রাতে ওই হোটেলে আগুনে ৯ জনের মৃত্যু হয়। বুধবার ঘটনাস্থল পরিদর্শনের পর রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল প্রশ্ন তুলেছিলেন, ওই বহুতলের হোটেলের ট্রেড লাইসেন্স কীভাবে দেওয়া হয়েছিল। তাঁর বক্তব্যের জবাবে মুখ খুললেন রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম।

ফিরহাদের দাবি, কোনও হোটেলের ফায়ার লাইসেন্স রয়েছে কি না বা সেখানে ফায়ার অডিট হয়েছে কি না, তা মেয়র কিংবা কলকাতা পুরসভার দেখার বিষয় নয়। তাঁর কথায়, এই বিষয়গুলি দমকল বিভাগের আওতাধীন।

বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে অগ্নিমিত্রা পাল নাম না করে আগের পুরমন্ত্রী ও মেয়রের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানতে চান, ওই বহুতলের হোটেলের ট্রেড লাইসেন্স কে দিয়েছিল এবং সিইএসসি কীভাবে সেখানে বিদ্যুৎ ব্যবহারের অনুমতি দিয়েছিল।

অগ্নিমিত্রা বলেন, ‘আমার জায়গায় আগে যিনি ছিলেন, উনি কী করেছেন? ট্রেড লাইসেন্স দিল কে? সিইএসসি কী করে অনুমতি দিল? একটা এসির পারমিশন নিয়ে ১০টা চালানো হয়েছে।’

এর পরেই প্রাক্তন পুরমন্ত্রীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে কি না, সেই প্রশ্নও ওঠে।

অগ্নিমিত্রার বক্তব্যের জবাব দিতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, ট্রেড লাইসেন্স ছিল কি না, সেটি একজন মেয়রের পক্ষে খতিয়ে দেখা সম্ভব নয়। ফায়ার লাইসেন্স এবং অগ্নিনিরাপত্তা অডিটের বিষয়টিও দমকল বিভাগের দায়িত্ব বলে দাবি করেন তিনি।

ফিরহাদের বক্তব্য, ‘ফায়ার লাইসেন্স ছিল কি না, অডিট হয়েছিল না হয়নি, সেটা দেখার দায়িত্ব দমকলের। তারা বলতে পারবে। ট্রেড লাইসেন্স ছিল না কি না, সেটা একজন মেয়রের পক্ষে দেখা সম্ভব নয়।’

অন্যদিকে, প্রাক্তন মেয়র ও পুরমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, সেই প্রশ্নের জবাবে অগ্নিমিত্রা জানিয়েছেন, বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট পেশ করা হবে।

পুরমন্ত্রী বলেন, ‘প্রাক্তন মেয়র এবং পুরমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা হবে কি না, সেই ব্যাপারে আমরা মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট পেশ করব।’

এর পরেই প্রশ্ন উঠছে, ফিরহাদ হাকিম কি পরোক্ষভাবে বিষয়টির দায় তৎকালীন দমকল দফতরের দিকে ঠেলে দিলেন? কারণ অভিযোগ উঠেছে, যে বহুতলে হোটেলটি চলছিল, সেটি কয়েক বছর আগে রেসিডেন্সিয়াল থেকে কমার্শিয়াল করা হয়েছিল। এই প্রসঙ্গেই তৎকালীন দমকল দফতরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।

প্রসঙ্গত, সুজিত বসু পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলবন্দি রয়েছেন।

এর আগে ঘটনাস্থলে গিয়ে রাজ্যের দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরীও হোটেলটির অনুমোদন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁর অভিযোগ, দমকলের সদর দপ্তরের কাছেই থাকা ওই হোটেল বৈধ অনুমতি ছাড়াই চলছিল।

কৌশিক চৌধুরী বলেন, ‘এর আগের সরকারের পাপ আমাদের বহন করতে হচ্ছে। সাধারণ মানুষের মৃত্যু ঘটছে। আমাদের নতুন সরকার এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।’

নিউ মার্কেটের এই অগ্নিকাণ্ডের পর এখন তদন্তের কেন্দ্রে রয়েছে হোটেলটির ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, অগ্নি অডিট, বিদ্যুৎ সংযোগ এবং ভবনের ব্যবহার সংক্রান্ত অনুমোদন। একইসঙ্গে এতগুলি ছোট ঘর ও একাধিক হোটেল কীভাবে একই বহুতলে চলছিল, তা নিয়েও তদন্ত চলছে।

ট্যাগসমূহ:

Bangladeshis Killed in KolkataKolkata Hotel FireMirza Ghalib Streetকলকাতা হোটেল অগ্নিকাণ্ডবাংলাদেশি নাগরিক নিহতমির্জা গালিব স্ট্রিট
লেখক

b24news

ফলো মি
অন্যান্য নিবন্ধ
পূর্ববর্তী

রেসিডেন্সিয়াল থেকে কমার্শিয়াল, এক গেটেই চলত একাধিক হোটেল? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে উঠছে একাধিক প্রশ্ন

পরবর্তী

তারাপীঠের পর কলকাতার হোটেলেও ভয়াবহ আগুন, ৯ মৃত্যু: জানলা দিয়ে প্রাণ বাঁচালেন বহু আবাসিক

কোনো মন্তব্য নেই! আপনিই প্রথম হোন।

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Recent Posts

  • Gurugram Biker Case: ‘নিছক দুর্ঘটনা’, মহিলা বাইকারকে ধাক্কার অভিযোগ অস্বীকার কল্যাণের
  • Gurugram Biker Sia Case: তরুণী বাইকারকে ধাক্কার ঘটনায় গ্রেপ্তার কল্যাণ, খুনের চেষ্টা
  • BRICS শেষে বলিউডে মজে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, মোদির ছবি থেকে পুতিন সাক্ষাৎ—সবেতেই শাহরুখের গান!
  • Guwahati Murder: স্ত্রীকে খুনের অভিযোগ, ফ্রিজে মাথা; পুলিশের ভ্যান থেকে লাফ দিয়ে মৃত
  • Nandigram Bypoll: নিহত আপ্তসহায়কের মা হাসিরানি রথকে প্রার্থী করল বিজেপি

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।

Archives

  • সেপ্টেম্বর 2026
  • আগস্ট 2026
  • জুলাই 2026
  • জুন 2026

Categories

  • Business
  • Country
  • Culture
  • Entertainment
  • Food
  • Inspiration
  • International
  • Lifestyle
  • Sports
  • Technology
  • Travel
  • Uncategorized
  • weather
  • West Bengal
  • world
Hey, We Are LCM Team
  • এক্স
  • ইনস্টাগ্রাম
  • ফেসবুক
  • ইউটিউব
Work Experience
Available for Hire
Get In Touch

Recent Posts

  • Gurugram Biker Case: ‘নিছক দুর্ঘটনা’, মহিলা বাইকারকে ধাক্কার অভিযোগ অস্বীকার কল্যাণের
    b24news এর দ্বারা
    সেপ্টেম্বর 15, 2026
  • Cristiano Ronaldo Virat Kohli Record: টানা ৬ বিশ্বকাপে মহাকীর্তি! অনন্য এক রেকর্ডে একাসনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও বিরাট কোহলি
    b24news এর দ্বারা
    জুন 24, 2026
  • Mumbai Local Train Murder: চলন্ত লোকাল ট্রেনে দরজা বন্ধ করা নিয়ে বচসা, সহযাত্রীকে ছুরি মেরে খুনের অভিযোগে গ্রেপ্তার ১
    b24news এর দ্বারা
    জুন 24, 2026
  • Aditi Munshi Debraj Chakraborty Case: প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির আগাম জামিন মঞ্জুর হাই কোর্টে, খারিজ স্বামী দেবরাজের আবেদন
    b24news এর দ্বারা
    জুন 24, 2026

Search...

Welcome to the ultimate source for fresh perspectives! Explore curated content to enlighten, entertain and engage global readers.

  • ফেসবুক
  • এক্স
  • ইনস্টাগ্রাম

Latest Posts

  • হ্রদ ফেটেও কি প্রলয়ঙ্করি বান সম্ভব? নেপালের তাণ্ডবের পেছনে কী এই ‘GLOF’, ক্লাউডবার্স্ট ও ফ্ল্যাশ ফ্লাডের থেকে এটি কতটা আলাদা?
    কী এই ‘GLOF’ এবং কীভাবে তৈরি হয় হিমবাহ হ্রদ? হিমবাহ… Read more: হ্রদ ফেটেও কি প্রলয়ঙ্করি বান সম্ভব? নেপালের তাণ্ডবের পেছনে কী এই ‘GLOF’, ক্লাউডবার্স্ট ও ফ্ল্যাশ ফ্লাডের থেকে এটি কতটা আলাদা?
  • হিংলো নদীর ভাঙনে বীরভূমে তলিয়ে গেল ১৮ বাড়ি, জলমগ্ন ঘাটাল
    রাজ্যজুড়ে ফের জল-যন্ত্রণা। টানা ভারী বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে… Read more: হিংলো নদীর ভাঙনে বীরভূমে তলিয়ে গেল ১৮ বাড়ি, জলমগ্ন ঘাটাল
  • হিমালয় বেয়ে নেমে আসা রাক্ষুসে ঢেউ যেন সিনেমার দৃশ্য! নেপালের হড়পা বান কি ২০০৯-এর ‘2012’ ছবির ভবিষ্যদ্বাণী? সত্যতা জানুন
    সিনেমার পর্দা নাকি বাস্তব? সোশ্যাল মিডিয়ায় ঝড়ের মতো ছড়াচ্ছে ভিডিও… Read more: হিমালয় বেয়ে নেমে আসা রাক্ষুসে ঢেউ যেন সিনেমার দৃশ্য! নেপালের হড়পা বান কি ২০০৯-এর ‘2012’ ছবির ভবিষ্যদ্বাণী? সত্যতা জানুন

Pages

  • About
  • Contact
  • Stories
  • Terms and conditions

Contact

Email

[email protected]

Location

Kolkata,West Bengal, India

প্রকাশিত সংবাদ বিভিন্ন সূত্র, প্রাপ্ত তথ্য ও প্রতিবেদনের ভিত্তিতে তৈরি হতে পারে। কোনও তথ্য নিয়ে সংশোধন বা আপডেটের প্রয়োজন হলে সংশ্লিষ্ট তথ্য যাচাই করে প্রয়োজনীয় পরিবর্তন করা হবে।

Copyright 2026 — bharatiyanews24.com. All rights reserved.