হরিয়ানার গায়ক অঙ্কিত বালিয়ান খুনে বড়সড় অ্যাকশন! শামলিতে ভোররাতের পুলিশি এনকাউন্টারে খতম ২ শুটার, আহত ২ পুলিশকর্মী
হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান হত্যা মামলায় বড় পদক্ষেপ উত্তরপ্রদেশ পুলিশের। সোমবার ভোরে উত্তরপ্রদেশের শামলি জেলায় নাকা চেকিংয়ের সময় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে দুই সন্দেহভাজন শুটারের। মৃতদের নাম সুমিত ও মোহিত বলে জানিয়েছে…
বেঙ্গালুরুতে তুমুল বচসার জের! লিভ-ইন পার্টনারকে টেনে বারান্দা থেকে সাততলার নিচে ঝাঁপ তরুণীর, মর্মান্তিক মৃত্যু, গাছে আটকে আশঙ্কাজনক যুবক
বেঙ্গালুরুতে লিভ-ইন পার্টনারের সঙ্গে বচসার পর মর্মান্তিক পরিণতি এক তরুণীর। সাততলা থেকে পড়ে মৃত্যু হয়েছে ২৩ বছরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার জননীর। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাঁর ৩০ বছরের লিভ-ইন সঙ্গী। কী ঘটেছিল? পুলিশ সূত্রে জানা গিয়েছে,…
আমেরিকায় মোহন ভাগবতের সভার বাইরে ভারতীয় পতাকার অবমাননা! ‘চড়া মূল্য দিতে হবে’, খলিস্তানি চরমপন্থীদের কড়া হুমকি কেন্দ্রীয় মন্ত্রী রিজিজুর
আমেরিকার নিউ ইয়র্কে আরএসএসের অনুষ্ঠানের আগে বিক্ষোভ ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগ, প্রতিবাদের নামে ভারতের জাতীয় পতাকা অপমান করা হয়েছে। ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে সংঘপ্রধান মোহন ভাগবতের অনুষ্ঠানের আগে বিক্ষোভকারীদের একাংশ তেরঙ্গা পায়ে মাড়ানো…
নেপালের প্রলয়ের জেরে এবার কাঁপছে উত্তরপ্রদেশ! গণ্ডক ও নারায়ণীতে হুটহাট ছাড়া হচ্ছে লাখ লাখ কিউসেক জল, জলমগ্ন মহারাজগঞ্জসহ একাধিক সীমান্ত এলাকা
নেপালের ভয়াবহ হড়পা বানের পর এবার উদ্বেগ বাড়ছে উত্তরপ্রদেশেও। নেপালে একটানা বৃষ্টিপাতের জেরে নারায়ণী ও গণ্ডক নদীর জলস্তর দ্রুত বাড়ছে। ত্রিশূলী নদীর জল এই নদীপথ ধরে নিম্ন অববাহিকায় উত্তরপ্রদেশের দিকে নেমে আসে। ফলে সীমান্তবর্তী এলাকাগুলিতে সতর্কতা…
মহাপ্রলয় থেকে রক্ষা পেয়ে বিস্ফোরক উত্তরপাড়ার শিক্ষিকা! ‘সময়মতো খবর দিলে বাঁচত বহু প্রাণ, ইচ্ছাকৃতভাবে তথ্য চেপেছে চিন’
হিমবাহ হ্রদ ভাঙা জলরাশি এবং মেঘভাঙা বৃষ্টির জোড়া ধাক্কায় বিপর্যস্ত নেপাল। ভয়াবহ হড়পা বানের ছয় দিন পরেও বহু এলাকা ধ্বংসস্তূপে পরিণত। সরকারি হিসেবে মৃতের সংখ্যা ৮০০ পেরিয়েছে, নিখোঁজ হাজার দুয়েকেরও বেশি মানুষ। এই পরিস্থিতিতে বিপর্যয় থেকে প্রাণে…
মহাপ্রলয়ের ৫ দিন পর মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল, ৪২০০০-এর বেশি নিখোঁজ! চিনের বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগে তোপ নেপালের.
নেপালে ভয়াবহ হড়পা বানের পর কেটে গিয়েছে পাঁচ দিন। কিন্তু এখনও থামেনি ধ্বংসের হিসাব। সময় যত গড়াচ্ছে, ততই বাড়ছে মৃত ও নিখোঁজের সংখ্যা। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৯০৩টি দেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ ৪২০০-রও বেশি মানুষ। এরই মধ্যে বিপর্যয়ের আগে…
‘কারও সর্বনাশ, কারও পৌষমাস!’ নেপালের ভয়াবহ বিপর্যয়ের সুযোগ নিয়ে ব্যাংক লকার লুট ও মৃতদেহের গয়না ছিনতাই, চরম ঘৃণ্যকাণ্ডে গ্রেফতার বহু
নেপালের ভয়াবহ হড়পা বানে বিপর্যস্ত গোটা দেশ। প্রাণ হারিয়েছেন সাড়ে ছ’শোর বেশি মানুষ। ভেসে গিয়েছে ঘরবাড়ি, সেতু, রাস্তা এবং অসংখ্য মানুষের সর্বস্ব। কিন্তু এই ভয়াবহ বিপর্যয়ের মধ্যেই সামনে আসছে মানবিকতার চরম পতনের ছবি। মৃতদেহের গয়না লুটের অভিযোগের পর…
নেপালে প্রলয়ঙ্করি বিপর্যয়ে মৃত্যু সাড়ে ছ’শো পার, নিখোঁজ ইনফোসিস পাবলিক সার্ভিসেসের সিইও ল্যাক্স গোপিসেট্টি; উদ্ধারকাজে নামল আন্তর্জাতিক দল
নেপালের ভয়াবহ হড়পা বানে বিপর্যস্ত গোটা দেশ। মৃত্যুর সংখ্যা সাড়ে ছ’শো ছাড়িয়েছে বলে খবর, নিখোঁজ রয়েছেন ২০০০-এরও বেশি মানুষ। এই নিখোঁজের তালিকায় এবার নাম উঠে এল Infosys Public Services-এর CEO ল্যাক্স গোপিসেট্টির। ব্যক্তিগত সফরে নেপালে গিয়েছিলেন…
মাত্র ১৫ মিনিটের ব্যবধানে রক্ষা! নেপালের প্রলয়ঙ্করী বানের হাত থেকে অলৌকিকভাবে অক্ষত বসিরহাটের শিক্ষক দম্পতি, রবিবার ফিরছেন কলকাতায়
সৌভাগ্য, নাকি সময়ের নিখুঁত অঙ্ক? নেপালের ভয়াবহ হড়পা বান ও হিমবাহ হ্রদ ভাঙার জোড়া বিপর্যয়ের মাঝেও সম্পূর্ণ অক্ষত রয়েছেন বসিরহাটের অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতি অনুকূল পোদ্দার ও রেবা পোদ্দার। মাত্র ১৫ মিনিটের ব্যবধানেই বড় বিপদ থেকে বেঁচে গিয়েছেন তাঁরা।…
তিব্বতে ভয়াবহ বন্যা ও সেন্সরশিপের বিতর্ক: তথ্য গোপন করছে চিন? জানুন গায়রং সীমান্তের আসল সত্যতা
নেপালের ভয়াবহ হড়পা বানের পাশাপাশি একই দুর্যোগের অভিঘাতে বিপর্যস্ত তিব্বতও। বুধবারের ঘটনার পর বরফ, পাথর, কাদা ও জলের ভয়াবহ স্রোতের একাধিক ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। কিন্তু অভিযোগ, কিছু সময়ের মধ্যেই সেই ভিডিয়ো ও ছবির বেশ কয়েকটি আর…






