এড়িয়ে লেখায় যান
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • Home
  • Top Stories
  • Country
  • world
  • Sports
  • International
  • Entertainment
  • Food
  • Lifestyle
  • Technology
bharatiyanews24.com bharatiyanews24.com bharatiyanews24.com
bharatiyanews24.com bharatiyanews24.com bharatiyanews24.com
  • Home
  • Top Stories
  • Country
  • world
  • Sports
  • International
  • Entertainment
  • Food
  • Lifestyle
  • Technology

  • ফেসবুক
  • এক্স
  • ইনস্টাগ্রাম
  • লিঙ্কডইন

Recent Posts

  • Gurugram Biker Case: ‘নিছক দুর্ঘটনা’, মহিলা বাইকারকে ধাক্কার অভিযোগ অস্বীকার কল্যাণের
    b24news এর দ্বারা
    সেপ্টেম্বর 15, 2026
  • Gurugram Biker Sia Case: তরুণী বাইকারকে ধাক্কার ঘটনায় গ্রেপ্তার কল্যাণ, খুনের চেষ্টা
    b24news এর দ্বারা
    সেপ্টেম্বর 15, 2026
  • BRICS শেষে বলিউডে মজে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, মোদির ছবি থেকে পুতিন সাক্ষাৎ—সবেতেই শাহরুখের গান!
    b24news এর দ্বারা
    সেপ্টেম্বর 15, 2026
  • Guwahati Murder: স্ত্রীকে খুনের অভিযোগ, ফ্রিজে মাথা; পুলিশের ভ্যান থেকে লাফ দিয়ে মৃত
    b24news এর দ্বারা
    সেপ্টেম্বর 15, 2026
  • Home
  • Top Stories
  • Country
  • world
  • Sports
  • International
  • Entertainment
  • Food
  • Lifestyle
  • Technology
বন্ধ করুন

খুঁজুন

Country

কানপুরের ব্যবসায়ী খুনে বউমাই মাস্টারমাইন্ড! সিসিটিভিতে ফাঁস চাঞ্চল্যকর রহস্য

লিখেছেন b24news
সেপ্টেম্বর 10, 2026 2 মিনিটে পড়া
0
195 Views

নিজের বাড়িতেই খুন হয়েছিলেন কানপুরের কোটিপতি ব্যবসায়ী। শ্বশুরের মৃত্যুতে প্রকাশ্যে কান্নায় ভেঙে পড়েছিলেন বউমা। কিন্তু তদন্ত যত এগিয়েছে, ততই বদলে গিয়েছে গোটা ছবিটা। পুলিশের দাবি, তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—শ্বশুরকে খুনের পরিকল্পনার নেপথ্যে ছিলেন বউমা শালুই। তাঁর নির্দেশেই ব্যবসায়ী বিনীত মিনোচাকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।

মৃত বিনীত মিনোচা ওষুধের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর ছেলে সুব্রত এবং বউমা শালুর জীবনযাপন নিয়ে আপত্তি ছিল বিনীতের। উচ্ছৃঙ্খল জীবনযাত্রা এবং বেহিসেবি খরচ নিয়ে বাবা-ছেলের মধ্যে প্রায়ই অশান্তি হত বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছেলে-বউমার হাতখরচেও রাশ টেনেছিলেন বিনীত। তাঁদের গতিবিধির উপর নজর রাখতে বাড়িতে সিসিটিভি ক্যামেরাও বসিয়েছিলেন তিনি।

পুলিশের অনুমান, শ্বশুরের এই কড়াকড়িতেই ক্ষুব্ধ হয়ে তাঁকে খুনের পরিকল্পনা করেন শালু। এই কাজে সাহায্য নেওয়া হয় পরিবারের দীর্ঘদিনের পরিচিত কর্মী বিশাল গৌতমের। জানা গিয়েছে, প্রায় ১৩ বছর ওই বাড়িতে কাজ করেছিলেন বিশাল। বর্তমানে সেখানে কাজ না করলেও বাড়ির কোথায় কী রয়েছে, পরিবারের সদস্যদের গতিবিধি—সবই তাঁর জানা ছিল।

তদন্তে উঠে এসেছে, খুনের পরিকল্পনা নিয়ে শালু ও বিশালের মধ্যে নিয়মিত যোগাযোগ হয়েছিল। পুলিশের দাবি, ফোনে অন্তত ৩০৯ বার কথা হয়েছিল তাঁদের। তাঁদের মধ্যে একাধিক চ্যাটও পাওয়া গিয়েছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী, বিশালকে ৬ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন শালু। পরিকল্পনা ছিল, খুনের পরেই ২ লক্ষ টাকা দেওয়া হবে এবং বাকি ৪ লক্ষ টাকা ১৫ দিন পরে মেটানো হবে।

খুনের দিন সন্ধ্যায় পার্টিতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান শালু ও সুব্রত। অভিযোগ, তাঁদের বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই দুই আততায়ী বাড়িতে ঢোকে। বিনীতের জন্য অপেক্ষা করতে থাকে তারা। কিন্তু বাড়িতে ফিরে আততায়ী দু’জনকে দেখে ফেলেন বিনীত।

প্রথমে তাঁকে শ্বাসরোধ করে খুন করার পরিকল্পনা ছিল বলে তদন্তকারীদের অনুমান। কিন্তু পরিস্থিতি বদলে যাওয়ায় শেষ পর্যন্ত ছুরি দিয়ে বিনীতের উপর হামলা চালানো হয়। বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায় গোটা ঘটনার বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ ধরা পড়ে বলে জানা গিয়েছে।

ঘটনার পর শ্বশুরের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছিলেন শালু। তাঁর আচরণে তখন সন্দেহের বিশেষ কিছু দেখেনি পুলিশ। কিন্তু তদন্তে ধীরে ধীরে তাঁর সঙ্গে বিশালের যোগাযোগের বিষয়টি সামনে আসে। এরপর বিশালকে জিজ্ঞাসাবাদ করতেই তদন্তকারীদের সামনে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।

সিসিটিভি ফুটেজ, ফোন কলের তথ্য এবং কথোপকথনের সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যায় পুলিশ। শেষ পর্যন্ত শালুকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে এখনও তাঁকে আদালতে পেশ করা হয়নি। হত্যাকাণ্ডের সঙ্গে আর কারা জড়িত এবং পুরো পরিকল্পনায় তাঁদের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

ট্যাগসমূহ:

Crime NewsKanpur MurderMurder Caseউত্তরপ্রদেশকানপুর খুনখুনের তদন্তবউমার ষড়যন্ত্রবিনীত মিনোচাব্যবসায়ী খুনশালুশ্বশুর খুনসিসিটিভি ফুটেজ
লেখক

b24news

ফলো মি
অন্যান্য নিবন্ধ
পূর্ববর্তী

ইন্ডিয়া জোটে যোগদান নিয়ে জল্পনার মাঝেই বিজয়ের নয়া জোট! তামিলনাড়ুতে ‘SSJVA’ গড়ে চমক থলপতি বিজয়ের

পরবর্তী

এশিয়ান গেমসের আগে বানভাসি নাগোয়া, রেকর্ড বৃষ্টিতে বিপর্যস্ত জাপান

কোনো মন্তব্য নেই! আপনিই প্রথম হোন।

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Recent Posts

  • Gurugram Biker Case: ‘নিছক দুর্ঘটনা’, মহিলা বাইকারকে ধাক্কার অভিযোগ অস্বীকার কল্যাণের
  • Gurugram Biker Sia Case: তরুণী বাইকারকে ধাক্কার ঘটনায় গ্রেপ্তার কল্যাণ, খুনের চেষ্টা
  • BRICS শেষে বলিউডে মজে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, মোদির ছবি থেকে পুতিন সাক্ষাৎ—সবেতেই শাহরুখের গান!
  • Guwahati Murder: স্ত্রীকে খুনের অভিযোগ, ফ্রিজে মাথা; পুলিশের ভ্যান থেকে লাফ দিয়ে মৃত
  • Nandigram Bypoll: নিহত আপ্তসহায়কের মা হাসিরানি রথকে প্রার্থী করল বিজেপি

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।

Archives

  • সেপ্টেম্বর 2026
  • আগস্ট 2026
  • জুলাই 2026
  • জুন 2026

Categories

  • Business
  • Country
  • Culture
  • Entertainment
  • Food
  • Inspiration
  • International
  • Lifestyle
  • Sports
  • Technology
  • Travel
  • Uncategorized
  • weather
  • West Bengal
  • world
Hey, We Are LCM Team
  • এক্স
  • ইনস্টাগ্রাম
  • ফেসবুক
  • ইউটিউব
Work Experience
Available for Hire
Get In Touch

Recent Posts

  • Gurugram Biker Case: ‘নিছক দুর্ঘটনা’, মহিলা বাইকারকে ধাক্কার অভিযোগ অস্বীকার কল্যাণের
    b24news এর দ্বারা
    সেপ্টেম্বর 15, 2026
  • Cristiano Ronaldo Virat Kohli Record: টানা ৬ বিশ্বকাপে মহাকীর্তি! অনন্য এক রেকর্ডে একাসনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও বিরাট কোহলি
    b24news এর দ্বারা
    জুন 24, 2026
  • Mumbai Local Train Murder: চলন্ত লোকাল ট্রেনে দরজা বন্ধ করা নিয়ে বচসা, সহযাত্রীকে ছুরি মেরে খুনের অভিযোগে গ্রেপ্তার ১
    b24news এর দ্বারা
    জুন 24, 2026
  • Aditi Munshi Debraj Chakraborty Case: প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির আগাম জামিন মঞ্জুর হাই কোর্টে, খারিজ স্বামী দেবরাজের আবেদন
    b24news এর দ্বারা
    জুন 24, 2026

Search...

Welcome to the ultimate source for fresh perspectives! Explore curated content to enlighten, entertain and engage global readers.

  • ফেসবুক
  • এক্স
  • ইনস্টাগ্রাম

Latest Posts

  • হ্রদ ফেটেও কি প্রলয়ঙ্করি বান সম্ভব? নেপালের তাণ্ডবের পেছনে কী এই ‘GLOF’, ক্লাউডবার্স্ট ও ফ্ল্যাশ ফ্লাডের থেকে এটি কতটা আলাদা?
    কী এই ‘GLOF’ এবং কীভাবে তৈরি হয় হিমবাহ হ্রদ? হিমবাহ… Read more: হ্রদ ফেটেও কি প্রলয়ঙ্করি বান সম্ভব? নেপালের তাণ্ডবের পেছনে কী এই ‘GLOF’, ক্লাউডবার্স্ট ও ফ্ল্যাশ ফ্লাডের থেকে এটি কতটা আলাদা?
  • হিংলো নদীর ভাঙনে বীরভূমে তলিয়ে গেল ১৮ বাড়ি, জলমগ্ন ঘাটাল
    রাজ্যজুড়ে ফের জল-যন্ত্রণা। টানা ভারী বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে… Read more: হিংলো নদীর ভাঙনে বীরভূমে তলিয়ে গেল ১৮ বাড়ি, জলমগ্ন ঘাটাল
  • হিমালয় বেয়ে নেমে আসা রাক্ষুসে ঢেউ যেন সিনেমার দৃশ্য! নেপালের হড়পা বান কি ২০০৯-এর ‘2012’ ছবির ভবিষ্যদ্বাণী? সত্যতা জানুন
    সিনেমার পর্দা নাকি বাস্তব? সোশ্যাল মিডিয়ায় ঝড়ের মতো ছড়াচ্ছে ভিডিও… Read more: হিমালয় বেয়ে নেমে আসা রাক্ষুসে ঢেউ যেন সিনেমার দৃশ্য! নেপালের হড়পা বান কি ২০০৯-এর ‘2012’ ছবির ভবিষ্যদ্বাণী? সত্যতা জানুন

Pages

  • About
  • Contact
  • Stories
  • Terms and conditions

Contact

Email

[email protected]

Location

Kolkata,West Bengal, India

প্রকাশিত সংবাদ বিভিন্ন সূত্র, প্রাপ্ত তথ্য ও প্রতিবেদনের ভিত্তিতে তৈরি হতে পারে। কোনও তথ্য নিয়ে সংশোধন বা আপডেটের প্রয়োজন হলে সংশ্লিষ্ট তথ্য যাচাই করে প্রয়োজনীয় পরিবর্তন করা হবে।

Copyright 2026 — bharatiyanews24.com. All rights reserved.