এড়িয়ে লেখায় যান
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • Home
  • Top Stories
  • Country
  • world
  • Sports
  • International
  • Entertainment
  • Food
  • Lifestyle
  • Technology
bharatiyanews24.com bharatiyanews24.com bharatiyanews24.com
bharatiyanews24.com bharatiyanews24.com bharatiyanews24.com
  • Home
  • Top Stories
  • Country
  • world
  • Sports
  • International
  • Entertainment
  • Food
  • Lifestyle
  • Technology

  • ফেসবুক
  • এক্স
  • ইনস্টাগ্রাম
  • লিঙ্কডইন

Recent Posts

  • Gurugram Biker Case: ‘নিছক দুর্ঘটনা’, মহিলা বাইকারকে ধাক্কার অভিযোগ অস্বীকার কল্যাণের
    b24news এর দ্বারা
    সেপ্টেম্বর 15, 2026
  • Gurugram Biker Sia Case: তরুণী বাইকারকে ধাক্কার ঘটনায় গ্রেপ্তার কল্যাণ, খুনের চেষ্টা
    b24news এর দ্বারা
    সেপ্টেম্বর 15, 2026
  • BRICS শেষে বলিউডে মজে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, মোদির ছবি থেকে পুতিন সাক্ষাৎ—সবেতেই শাহরুখের গান!
    b24news এর দ্বারা
    সেপ্টেম্বর 15, 2026
  • Guwahati Murder: স্ত্রীকে খুনের অভিযোগ, ফ্রিজে মাথা; পুলিশের ভ্যান থেকে লাফ দিয়ে মৃত
    b24news এর দ্বারা
    সেপ্টেম্বর 15, 2026
  • Home
  • Top Stories
  • Country
  • world
  • Sports
  • International
  • Entertainment
  • Food
  • Lifestyle
  • Technology
বন্ধ করুন

খুঁজুন

Country

ইন্ডিয়া জোটে যোগদান নিয়ে জল্পনার মাঝেই বিজয়ের নয়া জোট! তামিলনাড়ুতে ‘SSJVA’ গড়ে চমক থলপতি বিজয়ের

লিখেছেন b24news
সেপ্টেম্বর 10, 2026 2 মিনিটে পড়া
0
55 Views

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অভাবনীয় সাফল্যের পর থেকেই থলপতি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগম বা টিভিকে-র ইন্ডিয়া জোটে যোগদান নিয়ে জল্পনা তুঙ্গে। এমনকী, দিল্লিতে ইন্ডিয়া জোটের সর্বশেষ বৈঠকে বিজয়ের দলকে আমন্ত্রণ জানানোর প্রস্তাবও উঠেছিল বলে খবর। যদিও শেষ পর্যন্ত সেই আমন্ত্রণ জানানো হয়নি। ফলে এখনও সরকারিভাবে ইন্ডিয়া জোটের শরিক নয় টিভিকে।

এর মধ্যেই তামিলনাড়ুতে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা করলেন বিজয়। টিভিকে-র নেতৃত্বে গড়ে উঠেছে সেক্যুলার সোশাল জাস্টিস বিগট্রি অ্যালায়ান্স (SSJVA)। এই জোটে মূলত তামিলনাড়ুর একাধিক ছোট ও আঞ্চলিক দলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

বিজয়ের নেতৃত্বাধীন এই জোটে জায়গা পেয়েছেন ভিসিকে প্রধান থল থিরুমাভালাভান, এমডিএমকে প্রধান ভাইকো এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের কে এম কাদের মহিউদ্দিনের মতো নেতারা। জোটে রয়েছে কংগ্রেসও। বুধবার চেন্নাইয়ে বিজয়ের নেতৃত্বে আয়োজিত বৈঠকে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রবীণ চক্রবর্তী এবং বিধানসভায় দলের নেতা টি কুথবার্ট উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।

এই বৈঠকেই জোটের নাম চূড়ান্ত করার পাশাপাশি তার সাংগঠনিক কাঠামো এবং কার্যপদ্ধতি নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে তামিলনাড়ুর রাজনীতিতে বিজয়ের নেতৃত্বে নতুন সমীকরণ তৈরি হল।

জাতীয় রাজনীতির প্রেক্ষাপটেও বিজয়ের এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ, কংগ্রেস দীর্ঘদিন ধরেই বিজয়কে ইন্ডিয়া জোটে আনার চেষ্টা করছে। কিন্তু এখনও পর্যন্ত সেই প্রস্তাবে আনুষ্ঠানিক সিলমোহর পড়েনি।

এরই মধ্যে বিজয়কে শুধু তামিলনাড়ুর রাজনীতির নেতা নয়, জাতীয় স্তরের সম্ভাব্য মুখ হিসেবেও তুলে ধরার চেষ্টা করছে টিভিকে। সম্প্রতি একটি সমীক্ষায় প্রধানমন্ত্রী হিসেবে পছন্দের নিরিখে বিজয় তৃতীয় স্থানে উঠে এসেছেন বলে দাবি করা হয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যমে সেই সমীক্ষার ফল প্রকাশের পর থেকেই বিজয়কে জাতীয় রাজনীতির সম্ভাব্য মুখ হিসেবে তুলে ধরার তৎপরতা আরও বেড়েছে।

এই পরিস্থিতিতে তামিলনাড়ুতে বিজয়ের নেতৃত্বে আলাদা জোট গঠন স্বাভাবিকভাবেই নতুন প্রশ্ন তৈরি করেছে। তাহলে কি ইন্ডিয়া জোটে যোগ দিলেও বিজয় সরাসরি রাহুল গান্ধীর নেতৃত্ব মেনে নিতে চাইছেন না? জাতীয় রাজনীতিতে বিজয়ের ভূমিকা ঠিক কী হতে চলেছে, তা নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা।

তবে কংগ্রেস অবশ্য বিষয়টিকে অন্যভাবে দেখছে। হাত শিবিরের দাবি, খুব শীঘ্রই বিজয় ইন্ডিয়া জোটে যোগ দেবেন এবং কেন্দ্রীয় রাজনীতিতে রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী পদে তাঁর দল সমর্থন করবে। কংগ্রেসের যুক্তি, তামিলনাড়ুতে তৈরি হওয়া SSJVA মূলত রাজ্যস্তরের রাজনৈতিক সমীকরণ। এর সঙ্গে কেন্দ্রীয় স্তরে বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া জোটের লড়াইকে এক করে দেখা উচিত নয়।

উদাহরণ হিসেবে উত্তরপ্রদেশের পিডিএ জোট এবং মহারাষ্ট্রের মহাবিকাশ আঘাড়ির কথা তুলে ধরছে কংগ্রেস। উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের নেতৃত্বাধীন পিডিএ-তে কংগ্রেস রয়েছে। আবার মহারাষ্ট্রে এমভিএ-র শরিক দলগুলিই দিল্লির রাজনীতিতে ইন্ডিয়া জোটের অংশ। একইভাবে তামিলনাড়ুতেও বিজয়ের রাজ্যস্তরের জোট এবং জাতীয় স্তরের ইন্ডিয়া জোট পাশাপাশি থাকতে পারে বলেই কংগ্রেসের বক্তব্য।

ফলে বিজয়ের নতুন জোট গঠন আপাতত ইন্ডিয়া জোটে তাঁর যোগদানের সম্ভাবনাকে খারিজ করছে না। বরং তামিলনাড়ুতে নিজের রাজনৈতিক শক্তি ধরে রেখে জাতীয় রাজনীতিতেও নিজের জায়গা তৈরি করার কৌশল হিসেবেই এই পদক্ষেপকে দেখছে রাজনৈতিক মহলের একাংশ।

ট্যাগসমূহ:

INDIA AllianceIndian PoliticsSSJVATamil Nadu PoliticsTVKVijayইন্ডিয়া জোটএমডিএমকেকংগ্রেসতামিলনাড়ুথলপতি বিজয়থিরুমাভালাভানভাইকোভিসিকেরাহুল গান্ধী
লেখক

b24news

ফলো মি
অন্যান্য নিবন্ধ
পূর্ববর্তী

কাশ্মীরি পণ্ডিতদের ফের হুমকি, এক মাসে ৫ বার চিঠি | Jammu Kashmir

পরবর্তী

কানপুরের ব্যবসায়ী খুনে বউমাই মাস্টারমাইন্ড! সিসিটিভিতে ফাঁস চাঞ্চল্যকর রহস্য

কোনো মন্তব্য নেই! আপনিই প্রথম হোন।

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Recent Posts

  • Gurugram Biker Case: ‘নিছক দুর্ঘটনা’, মহিলা বাইকারকে ধাক্কার অভিযোগ অস্বীকার কল্যাণের
  • Gurugram Biker Sia Case: তরুণী বাইকারকে ধাক্কার ঘটনায় গ্রেপ্তার কল্যাণ, খুনের চেষ্টা
  • BRICS শেষে বলিউডে মজে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, মোদির ছবি থেকে পুতিন সাক্ষাৎ—সবেতেই শাহরুখের গান!
  • Guwahati Murder: স্ত্রীকে খুনের অভিযোগ, ফ্রিজে মাথা; পুলিশের ভ্যান থেকে লাফ দিয়ে মৃত
  • Nandigram Bypoll: নিহত আপ্তসহায়কের মা হাসিরানি রথকে প্রার্থী করল বিজেপি

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।

Archives

  • সেপ্টেম্বর 2026
  • আগস্ট 2026
  • জুলাই 2026
  • জুন 2026

Categories

  • Business
  • Country
  • Culture
  • Entertainment
  • Food
  • Inspiration
  • International
  • Lifestyle
  • Sports
  • Technology
  • Travel
  • Uncategorized
  • weather
  • West Bengal
  • world
Hey, We Are LCM Team
  • এক্স
  • ইনস্টাগ্রাম
  • ফেসবুক
  • ইউটিউব
Work Experience
Available for Hire
Get In Touch

Recent Posts

  • Gurugram Biker Case: ‘নিছক দুর্ঘটনা’, মহিলা বাইকারকে ধাক্কার অভিযোগ অস্বীকার কল্যাণের
    b24news এর দ্বারা
    সেপ্টেম্বর 15, 2026
  • Cristiano Ronaldo Virat Kohli Record: টানা ৬ বিশ্বকাপে মহাকীর্তি! অনন্য এক রেকর্ডে একাসনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও বিরাট কোহলি
    b24news এর দ্বারা
    জুন 24, 2026
  • Mumbai Local Train Murder: চলন্ত লোকাল ট্রেনে দরজা বন্ধ করা নিয়ে বচসা, সহযাত্রীকে ছুরি মেরে খুনের অভিযোগে গ্রেপ্তার ১
    b24news এর দ্বারা
    জুন 24, 2026
  • Aditi Munshi Debraj Chakraborty Case: প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির আগাম জামিন মঞ্জুর হাই কোর্টে, খারিজ স্বামী দেবরাজের আবেদন
    b24news এর দ্বারা
    জুন 24, 2026

Search...

Welcome to the ultimate source for fresh perspectives! Explore curated content to enlighten, entertain and engage global readers.

  • ফেসবুক
  • এক্স
  • ইনস্টাগ্রাম

Latest Posts

  • হ্রদ ফেটেও কি প্রলয়ঙ্করি বান সম্ভব? নেপালের তাণ্ডবের পেছনে কী এই ‘GLOF’, ক্লাউডবার্স্ট ও ফ্ল্যাশ ফ্লাডের থেকে এটি কতটা আলাদা?
    কী এই ‘GLOF’ এবং কীভাবে তৈরি হয় হিমবাহ হ্রদ? হিমবাহ… Read more: হ্রদ ফেটেও কি প্রলয়ঙ্করি বান সম্ভব? নেপালের তাণ্ডবের পেছনে কী এই ‘GLOF’, ক্লাউডবার্স্ট ও ফ্ল্যাশ ফ্লাডের থেকে এটি কতটা আলাদা?
  • হিংলো নদীর ভাঙনে বীরভূমে তলিয়ে গেল ১৮ বাড়ি, জলমগ্ন ঘাটাল
    রাজ্যজুড়ে ফের জল-যন্ত্রণা। টানা ভারী বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে… Read more: হিংলো নদীর ভাঙনে বীরভূমে তলিয়ে গেল ১৮ বাড়ি, জলমগ্ন ঘাটাল
  • হিমালয় বেয়ে নেমে আসা রাক্ষুসে ঢেউ যেন সিনেমার দৃশ্য! নেপালের হড়পা বান কি ২০০৯-এর ‘2012’ ছবির ভবিষ্যদ্বাণী? সত্যতা জানুন
    সিনেমার পর্দা নাকি বাস্তব? সোশ্যাল মিডিয়ায় ঝড়ের মতো ছড়াচ্ছে ভিডিও… Read more: হিমালয় বেয়ে নেমে আসা রাক্ষুসে ঢেউ যেন সিনেমার দৃশ্য! নেপালের হড়পা বান কি ২০০৯-এর ‘2012’ ছবির ভবিষ্যদ্বাণী? সত্যতা জানুন

Pages

  • About
  • Contact
  • Stories
  • Terms and conditions

Contact

Email

[email protected]

Location

Kolkata,West Bengal, India

প্রকাশিত সংবাদ বিভিন্ন সূত্র, প্রাপ্ত তথ্য ও প্রতিবেদনের ভিত্তিতে তৈরি হতে পারে। কোনও তথ্য নিয়ে সংশোধন বা আপডেটের প্রয়োজন হলে সংশ্লিষ্ট তথ্য যাচাই করে প্রয়োজনীয় পরিবর্তন করা হবে।

Copyright 2026 — bharatiyanews24.com. All rights reserved.